‘রেডিও মেঘনা সবার আগে উপকূলীয় মানুষের পাশে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপকূলের কণ্ঠস্বর রেডিও মেঘনা ৯৯.০ এফএম এর ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও নতুন উপদেষ্ঠা কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১ টায় চরফ্যাসন উপজেলা পরিষদ হলরুমে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে রেডিও মেঘনার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও নতুন উপদেষ্ঠা কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়।
এ সময় রেডিও মেঘনার স্টেশন ম্যানেজার ও কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক রাশিদা বেগমের সঞ্চালনায় রেডিও মেঘনার উপদেষ্টা কমিটি দ্বি-মাসিক সভায় শুভেচ্ছা ও স্বাগত জানান। তিনি রেডিও মেঘনার কার্যক্রমের উপরের কমিটির সবার লক্ষ ও উদ্দেশ্য তুলেন। এছাড়াও রেডিওর কার্যক্রমকেগতিশীল করার জন্য সবার মতামত ও সুপারিশ গ্রহন করেন। এসময় রেডিও মেঘনার অর্জন নিয়ে পাওয়ার পয়েন্টে উপস্থাপনা করেন রেডিও মেঘনার সহকারী স্টেশন ম্যানেজার নিশি বেগম।
অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, রেডিও মেঘনার উপদেষ্টা কমিটির সভাপতি চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা লোকমান হোসেন। এছাড়াও রেডিও মেঘনার উপদেষ্টা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, কোস্ট ফাউন্ডেশনের কর্মী ও রেডিও মেঘনার কলাকৌশলী প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার লোকমান হোসেন বলেন, রেডিও মেঘনা এই জনপদে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন। চরফ্যাসন উপজেলায় সাধারন মানুষের জন্য যে তথ্যটা জানানোর প্রয়োজন রেডিও মেঘনা সবার আগে সেই তথ্য পৌঁছে দেয়। রেডিও মেঘনা দুর্যোগকালীন প্রস্তুতি নিয়ে আগাম সর্তকবার্তা যদি প্রচার করে তাহলে তীরবর্তী মানুষ সর্তক হয়ে হাঁস, মুরগি, গরু, ছাগলসহ সকল কিছু নিরাপদ স্থানে সরিয়ে নিতে পারবে। এছাড়াও সরকারি বিভিন্ন ধরনের সচেতনতা মূলক নির্দেশনা প্রচার করার জন্য বলেন। এছাড়াও স্বাস্থ্য সচেতনতামূলক তথ্য প্রচার করে থাকে। মেঘনা অত্র অঞ্চলের মানুষদের জীবন উন্নয়ন নিয়ে কাজ করছে। রেডিও মেঘনার ১১ তম বর্ষপূর্তি শেষে ১২তম বছরে পর্দাপন করতে যাচ্ছে। সাফল্যের এই অগ্রযাত্রায় চরফ্যাসন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রেডিও মেঘনার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং রেডিও মেঘনার সকলকে অভিনন্দন জানান।
উল্লেখ্য, চরফ্যাসন উপকূলীয় কমিউনিটি রেডিও মেঘনা ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি প্রথম যাত্রা শুরু করে। আজ ২০২৬সালের ১৮ ফেব্রুয়ারী ১১ তম বছর পেরিয়ে ১২তম বছরের পর্দাপণ করে।