চরফ্যাসন কোস্ট ফাউন্ডেশন ও রেডিও মেঘনার উদ্যোগে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালান করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় চরফ্যাসন কোস্ট ফাউন্ডেশন কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে চরফ্যাসন শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রিয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
সঞ্চালনায় শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পস্তপক অর্পণ ও ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান, কোস্ট ফাউন্ডেশনসহ রেডিও মেঘনা’র কর্মীরা। পরে ১ মিনিট নিরবতা পালন করেন।মায়ের ভাষা বাংলার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বুকের তাজা রক্ত ঢেলে বাংলা ভাষার মর্যাদা রক্ষার মধ্য দিয়ে ইতিহাসের পাতায় চিরঅম্লান হয়ে আছেন তারা। বাঙালি আজ শ্রদ্ধাভরে স্মারণ করছে তাদের।
Recent Comments