“সবার আগে বাংলাদেশ, ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক” এই স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বনানীর কড়াইল টিঅ্যান্ডটি মাঠ থেকে ভার্চুয়ালি এ কর্মসূচির উদ্বোধন করেন।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টায় চরফ্যাশন উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বরিশাল বিভাগের মধ্যে ভোলার চরফ্যাশন উপজেলার আছলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সংগৃহীত তথ্যের ভিত্তিতে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে প্রায় ৯০০ পরিবার দারিদ্র্য সূচক নির্ণয় করে। সকল তথ্য বিশ্লেষণের ৪৮৬টি পরিবারকে ভাতা প্রদানের জন্য নির্বাচন করা হয়েছে।
অনুষ্ঠানে এমপি নুরুল ইসলাম নয়ন বলেন, শুধু ফ্যামিলি কার্ডই নয়, প্রতিটি প্রকল্পেই নারীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং নারীদের শিক্ষিত করতে ও নারী ক্ষমতায়ন বাড়াতে কাজ করা হবে। বাংলাদেশের পিছিয়ে পরা পরিবারগুলোর ধারাবাহিকভাবে আর্থিক স্বচ্ছতা, স্বাবলম্বী হওয়া ও পুষ্টি নিশ্চিত করতে কাজ করা হবে।
এছাড়াও সকলের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে সকল শ্রেণি পেশার মানুষকে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা প্রাথমিক পর্যায়ে ২৩৩টি নারী প্রধান পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন।
Recent Comments