পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ভোলার চরফ্যাশন উপজেলায় নিম্ন আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য বিক্রি করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) চরফ্যাশন টাওয়ারের সামনে আয়োজিত এ কার্যক্রমে উপজেলার ৪০০টি নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়।
এ সময় প্রতি পরিবারের কাছে চিনি ১ কেজি, মশুর ডাল ২ কেজি, ভোজ্য তেল ২ কেজি, ছোলা ১ কেজি এবং খেজুর আধা কেজি—এই পাঁচ ধরনের পণ্য স্বল্পমূল্যে বিক্রি করা হয়। বাজারমূল্যে প্রায় ৯০০ টাকার এসব পণ্য মাত্র ৬০০ টাকায় কিনতে পেরে উপকৃত হয়েছেন সাধারণ মানুষ।
আমিনাবাদ এলাকা থেকে আসা ক্রেতা মল্লিকা ও ফরিদা জানান, বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য অনেক বেশি। টিসিবির মাধ্যমে কম দামে পণ্য কিনতে পেরে তাদের পরিবারের খরচ কিছুটা কমেছে এবং এতে তারা স্বস্তি পেয়েছেন।
রমজান উপলক্ষ্যে এ ধরনের কার্যক্রম নিম্ন আয়ের মানুষের জন্য সহায়ক ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকলে খেটে খাওয়া মানুষ কিছুটা স্বস্তি পাবে বলে জানান সাধারণ জনগন
Recent Comments