মাছের বংশ বিস্তারের লক্ষ্যে বছরের নির্দিষ্ট সময়ে সরকারিভাবে মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। টানা দুই মাস নিষেধাজ্ঞা থাকায় বেতুয়া ঘাটের মৎসজীবীরা অভাব-অনটনের মধ্য দিয়ে দিন পার করেছেন। আলমগীর মাঝি (৪০) জানান, তিনি নিষেধাজ্ঞার এই সময়ে জাল বুননের কাজে নিয়োজিত রয়েছেন। আর কোনো কাজে যুক্ত না থাকার কারণে সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছে। কেউ কেউ কৃষি কাজে যুক্ত হলেও অনেকে বেকার রয়েছেন। চলতি মাসের ৩০ এপ্রিল ২০২৬ তারিখে নিষেধাজ্ঞা শেষে নদীতে মাছ শিকার করতে পারবেন বলে জানান তিনি। এবিষয়ে চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল মেঘনা নদীর ১৯০ কি. মি. এবং তেঁতুলিয়া নদীর ১০০ কি.মি. এলাকা দুই মাস সব ধরণের মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সরকার থেকে। আশা করা যায় টানা দুই মাস শেষে করে, ১ মে থেকে মৎস্যজীবীরা মাছ শিকার করতে পারবেন বলে জানান।
রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান “জেলেজীবন ও প্রাকৃতিক দূর্যোগ”। শুনুন, সপ্তাহের প্রিতি বৃহস্পতিবার বিকাল ০৫:০০ টায়।
Recent Comments