চরফ্যাশনে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চরফ্যাশন উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা হয়।
চরফ্যাশন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন এ সভাপতিত্বে এবং সমাজ সেবা কর্মকর্তা মোঃ মামুন হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন লালমোহন উপজেলাি বীর মুক্তিযোদ্ধা এ.কে .এম মাজাহারুল শরীফ। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, বীর মুক্তিযোদ্ধা আজাদ শরীফ এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি সামরিক বাহিনী স্বাধীনতা আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য অপারেশন সার্চলাইট নামে সামরিক অভিযানের মাধ্যমে দেশের প্রধান শহরের নিয়ন্ত্রণ নেয়ার জন্য বাঙালিদের ওপর গণহত্যা চালায়। ২৫শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইন, পিলখানাসহ বিভিন্ন স্থানে হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করে। ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে নিহত শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান।