শীতের আগাম সবজি বাজারে তুলে ভালো দাম পাওয়ার আশায় ব্যস্ত সময় পার করছেন চরফ্যাশনের কৃষকরা। চরফ্যাশন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কৃষক মোহাম্মদ গিয়াস উদ্দিন ৭০ শতাংশ জমিতে শিমসহ বিভিন্ন ধরনের শাক-সবজি চাষ করেছেন। ইতোমধ্যে শিমে ফুল ও ফলন আসতে শুরু করেছে। বাজারে কিছু শিম বিক্রিও করছেন তিনি।
গিয়াস উদ্দিন জানান, আগাম সবজি চাষ করেছেন মোট ২ শত ৩০ শতাংস জমিতে। এতে মোট খরচ হয়েছে প্রায় দুই লক্ষ টাকা। ফলন ও বাজারদর ভালো থাকলে থেকে চার লক্ষ টাকা লাভের আশা করছেন তিনি। তবে পোকার আক্রমণে শিমের ফুল ঝরে না গেলে এবছর লাভবান হওয়ার সম্ভাবনা আছে বলে জানান।
চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা বলেন, আগাম সবজি চাষ করে কৃষকরা ভালো দাম পাচ্ছেন। ভালো ফলন পেতে রোগবালাই ও পোকামাকড় দমনে কৃষকদের সঠিক কৃষি ব্যবস্থাপনা এবং অনুমোদিত বালাইনাশক ব্যবহার করা প্রয়োজন।