চরফ্যাশনে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ, বৃক্ষরোপণ, মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমসহ বিভিন্ন সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৪ নভেম্বর) উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচির মধ্যে চরফ্যাশন উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পাশাপাশি চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
এছাড়াও ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম, প্লাস্টিকদ্রব্যের ব্যবহার বর্জনে সচেতনতামূলক প্রচারণা এবং গুরুত্বপূর্ণ স্থানীয় স্থাপনা চরফ্যাশন শিশু ও বিনোদন পার্ক ও ফ্যাশন স্কয়ারে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা টি এস এম ফিদা হাসানের নেতৃত্বে এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোস্ট ফাউন্ডেশন ভোলা জেলার আঞ্চলিক টিম লিডার রাশিদা বেগম প্রমুখ।
ক্যাম্পেইনের অংশ হিসেবে চরফ্যাশন শিশু ও বিনোদন পার্ক এবং ফ্যাশন স্কয়ারের বিভিন্ন দোকানির সঙ্গে কথা বলে প্লাস্টিকের যত্রতত্র ব্যবহার কমানো, পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলা এবং নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।
Recent Comments