আজ ২৬ মার্চ। ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন। পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন।
চরফ্যাশন উপজেলাতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের কর্মসূচী শুরু হয়েছে সূর্যদ্বয়ের সাথে সাথে। এ দিবসে সর্বস্তরের মানুষ কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান।
সকাল সাড়ে ৯টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্টেডিয়াম মাঠে প্রধান অতিথিগন অভিবাধন মঞ্চে উপস্থিত হয়ে জাতীয় সংগীত পরিবেশন, বাদ্যযন্ত্রের তালে তালে মাঠ পরিদর্শন, জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা অবমুক্ত করেন। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সশস্ত্র সালামের সাথে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, বিএনসিসি রোভার স্কাউড, গার্লস গাইডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সভাপতি চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জনাব এমাদুল হোসেন। বক্তব্যের শুরুতেই তিনি মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবসের শুভেচ্ছা জানান। এরপর তিনি মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ৩০ লক্ষ শহীদকে এবং ২ লক্ষ সম্ভ্রম হারা নারীদের শ্রদ্ধা জ্ঞাপন করেন।
তিনি বলেন, উন্নত বাংলাদেশ বিনির্মাণে দল, মত, শ্রেণি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে। এছাড়াও স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভক্ষণে আমাদের মেঘনা ও তেঁতুলিয়া নদীর প্রাকৃতিক সৌন্দর্য ও শান্তিপ্রিয় সাম্প্রদায়িক ভ্রমন মডেল খ্যাত চরফ্যাশন উপজেলাকে আরও সমৃদ্ধ করতে একসাথে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, চরফ্যাশন, দুলারহাট ও শশীভূষণ থানার অফিসার ইনচার্জ, পুলিশ, আনসার ভিডিপিসহ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ চরফ্যাসন উপজেলার বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। অনুষ্ঠানে অংশগ্রহন করেন রেডিও মেঘনার কর্মীগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থীসহ সাংবাদিক বৃন্দ।