খর্বাকৃতি বিশেষ চাহিদাসম্পন্ন চরফ্যাশন উপজেলার নূরাবাদ ৪নং ওয়ার্ডের দুলারহাট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী হান্না (১৩)। প্রতিবন্ধকতা জয় করে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছেন তিনি।
ছোটবেলায় বাবাকে হারিয়েছেন হান্না। সংসারে অভাব অনটনের মধ্যে দিয়ে মা রিনা বেগম চালিয়ে যাচ্ছেন মেয়ের পড়াশোনা। রিনা বেগমের দুই মেয়ের মধ্যে হান্না ছোট। বিশেষ চাহিদা সম্পন্ন হওয়ায় তাকে পড়াশোনা করিয়ে মানুষের মত মানুষ করার স্বপ্ন দেখছেন মা রিনা বেগম।
হান্নারও স্বপ্ন দারিদ্রকে জয় করে চিকিৎসক হয়ে মায়ের মুখে হাসি ফোটাতে। তার স্বপ্ন পূরণে প্রয়োজন সমাজ, পাড়া-প্রতিবেশিদের সহযোগিতা ও ভালোবাসা।
চরফ্যাশন উপজেলার সমাজসেবা অফিসার মোঃ মামুন হোসেন বলেন, অন্যান্য বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মতোই খর্বাকৃতি বিশেষচাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে। তাদের জন্য সরকারিভাবে ভাতার কার্ডের ব্যবস্থা ও সরকারিভাবে ফ্রি চিকিৎসা সেবা পাওয়ার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি বিশেষচাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে। বিশেষচাহিদাসম্পন্ন ব্যক্তিরা সুযোগ-সুবিধা পেতে সরাসরি উপজেলা সমাজসেবা অফিসে যোগাযোগ করার আহ্বান জানান চরফ্যাশন উপজেলার সমাজসেবা অফিসার মোঃ মামুন হোসেন ।বিশেষচাহিদাসম্পন্নদের নিয়ে সাজানো রেডিও মেঘনার পাক্ষিক অনুষ্ঠান ‘ধীমান’। অনুষ্ঠানটি শুনতে পান শুক্রবার সকাল ০৮টা ২৫ মিনিটে।
Recent Comments