পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে টানা এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর রবিবার থেকে খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান। দ্বিতীয় দিনে চরফ্যাশন উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ঘুরে দেখা গেছে, দীর্ঘ ছুটির পর শিখন ঘাটতি পুষিয়ে নিতে শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে ক্লাস শুরু হয়েছে।
চরফ্যাশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, অনেক দিন পর বিদ্যালয়ে আসতে পেরে ভালো লাগছে। অনেক দিন পর শিক্ষক-শিক্ষিরা ও বন্ধুদের সাথে দেখে হয়েছে।
চরফ্যাশন টি. ব্যারেট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, এতো দিন বাড়িতে সময় কাটেনি। পড়াশোনাতেও মনযোগ ছিল না। কিন্তু বিদ্যালয় খোলার পর থেকে পড়াশোনার প্রতি মনোযোগ বৃদ্ধি পেয়েছে। ছুটি থাকাকালীন আমাদের পড়াশোনার যে গ্যাপ তৈরি হয়েছে আশা করছি ক্লাসের মাধ্যমে তা পূরণ করতে পারবো।
চরফ্যাশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন বলেন, দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকার পর আজ বিদ্যালয় খোলার দ্বিতীয় দিনে শিক্ষার্থীদের উপস্থিতি প্রথম দিনের চেয়েও বেশি। সরকারের দেওয়া নির্দেশনা অনুযায়ী বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ও সুস্বাস্থ্য নিশ্চিত করেছেন। তিনি আশা করছেন, সামনের দিকে শিক্ষার্থীরা সামনের দিকে আরো বৃদ্ধি পাবে।
প্রধান শিক্ষক আব্দুল হক দুলাল বলেন, সরকার কৃর্তক যে নির্দেশনা দিবেন আমরা তা যথাযথ পালন করবো।
এদিকে প্রাথমিক বিদ্যালয়ে শিখন ঘাটতি কমাতে ঈদের ছুটির পর প্রথম ১০টি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত নেয় সরকার।
Recent Comments