চরফ্যাসন উপজেলায় সরিষা ফুলের দোলে দুলছে কৃষকের সপ্ন। প্রতি বছরের তুলনায় এবছর অধিক ফলন হবে এই আশা কৃষকের। মাঠগুলো যেন হলুদ চাদরে মোড়ানো। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গেছে প্রকৃতির রূপ।
শীতের সোনাঝরা রোদে ঝকমক করছে হলুদে-সবুজে মেশানো এক দিগন্ত বিস্তৃত সরিষা ক্ষেত। যেন প্রকৃতি সেজেছে হলুদবরণ সাজে। বাতাসে বইছে মৌ মৌ গন্ধ। সরিষা ক্ষেতে চোখ জুড়ানো হলুদ ফুল আকৃষ্ট করছে মৌমাছিদের। মৌমাছিরা ব্যস্ত মধু আহরণে।
উপজেলার রসুলপুর এলাকা ঘুরে দেখা যায়, সরিষা ফুলের উপজেলায় হলুদের সমারোহ যেন দিগন্ত জুরে ফসলের মাঠে মহান সৃষ্টি কর্তার সুন্দর নিদর্শন-দেখলে চোখ ফেরানো যায়না। মাঠকে মাঠ জমিতে সরিষার ফুলে ফুলে ছেয়ে গেছে। দেখলে মনে হয় এ যেন এক অপরুপ সৃষ্টি চোখ জুড়ানো হলুদ ফুলের চরফ্যাসনের অপরুপ সৌন্দর্য।
এবছর ব্যাপকভাবে সরিষার আবাদ করেছেন এবং অধিক ফলনের স্বপ্ন বুনছেন কৃষকরা। রসুলপুরের কৃষাণী ফরিদা (৪০) বলছেন, এবছর ৬ গন্ডা জমিতে সরিষা চাষ করেছেন। গত বছরের তুলনার এবার আবহাওয়া অনুকূলে রয়েছে তাই অধিক ফলন ঘরে তুলতে পারবো এবং ভালো লাভবান হবেন বলে আশা করছেন।