কোস্ট ফাউন্ডেশন ও কমিউনিটি রেডিও মেঘনার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত হয়েছে। “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার—সুরক্ষিত নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
রোববার (৮ মার্চ) সকাল ১০টায় কোস্ট ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি চরফ্যাশনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কোস্ট ফাউন্ডেশন কার্যালয়ে এসে শেষ হয়।
র‌্যালি শেষে কোস্ট ফাউন্ডেশনের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন কোস্ট ফাউন্ডেশনের আঞ্চলিক টিম লিডার রাশিদা বেগম, রেডিও মেঘনার সহকারী স্টেশন ম্যানেজার উম্মে নিশি, সহকারী স্টেশন ম্যানেজার মৌসুমী রানী, শ্রোতা ফিডব্যাক অফিসার মারিয়া জান্নাত লাবনী এবং সংবাদ প্রযোজক কনিকা দে। এছাড়াও স্থানীয় কিশোরীরা তাদের মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেডিও মেঘনা ও কোস্ট ফাউন্ডেশনের কর্মী এবং স্থানীয় নারীও কিশোরীরা।
আলোচনায় বক্তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্য দূর করতে নারী-পুরুষ সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে নারীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে সাহসের সঙ্গে এগিয়ে আসতে হবে।