অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলে যাই গ্রাম আদালতে। এই শিরোনামে চরফ্যাশনে জেন্ডার সংবেদনশীল ও অর্র্ন্তভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ( ১৮ মে) সকাল ১০ টায় চরফ্যাশন উপজেলা প্রশাসনের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ, বিশেষ অতিথি ছিলেন চরফ্যাশন থানার প্রতিনিধি (তদন্ত) খলিলুর রহমান, জনতা বাজার শহীদ জিয়াউর রহমান কলেজের সহকারী অধ্যাপক সালাউদ্দিন সুমন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ নূরনবী, চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার, গ্রাম আদালতের ডিএম অক্ষয় সরকার, চরফ্যাশন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা ফারাজানা কনক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফিদা হাসান। উক্ত সভার সভাপত্বিত করেন চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব রুমানা আফরোজ। সভার সঞ্চলনা করেন কোস্ট ফাউন্ডেশনের আঞ্চলিক টিম লিডার জনাব রাশিদা বেগম। তিনি আলোচনা সভার শুরুতে, কোস্ট ফাউন্ডেশনের রেডিও মেঘনার পক্ষ থেকে শুভেচ্ছা জানান। সভাপতি ইউএনও মহোদয় সভাটি শূভ উদ্ভোধন করেন। সভার উদ্দেশ্য বলেন অক্ষয় সরকার- জেলা ম্যানেজার, এআরসিবি। গ্রাম আদালতের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ন্যায্য অধিকার আদায়ে সহায়তা করেন। গ্রাম আদালতের সেবা কার্যক্রম ও এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির বিভিন্ন দিক তুলে ধরেন।
বিশেষ অতিথির বক্তব্য শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক এইচ.এম ছালাহউদ্দিন সুমন বলেন, গ্রাম আদালতের কাজ হচ্ছে সাধারন মানুষের নায্য অধিকার আদায়ে সহযোগিতা করা।
সভার সভাপতি চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা শুভেচ্ছা বক্তব্যতে বলেন, গ্রাম আদালত আমাদের বাংলাদেশের না। এই গ্রাম আদালত বাহিরের দেশ থেকে আসেন। আমাদের জনপ্রতিনিধিরা এখন গ্রাম আদালতের বিচারক হিসেবে পরিচালনা করেন। আমাদের যে চুয়ান্ন লক্ষ মামলা আছে। সে মামলাগুলো খুব সহজভাবে গ্রাম আদালতের মাধ্যমে সাধারন মানুষকে তাদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করে থাকে। এখন গ্রাম আদালত পরিচালনা করাটা একটু কঠিন কারন ইউনিয়নগুলোতে এখনো নির্বাচন হয়নি। তবুও এ বিষয়ে আমাদের সকলের সচেতন থাকা প্রয়োজন।
রেডিও মেঘনার সহকারী স্টেশন ম্যানেজার মৌসুমী রানী দাস প্রদর্শনীর মাধ্যমে রেডিও মেঘনা কিভাবে গ্রাম আদালতের তথ্য সাধারন মানুষের দৌঁড় গোড়ায় পৌছে দিচ্ছে ম্যাগাজিন, নাটিকা, এবং টকশোর মাধ্যমে। এছড়াও রেডিও মেঘনার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন।
আলোচনা সভার মাধ্যমে গ্রাম আদালত বিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উক্ত প্রতিযোগীতার বিজয়ীরা হলেন চরফ্যাশন টি.ব্যারেট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা তুজ জোহা, চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোসা: সায়মা এবং রেডিও মেঘনার রজনীগন্ধা শ্রোতা ক্লাবের লিডার মোসা: শান্তনা।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন চরফ্যাশন পৌরসভা ৪নং ওয়ার্ড কাউন্সিলর আখতারুল আলম সামু, গ্রাম আদালতের রিয়াজ মোর্শেদ, চরফ্যাশন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাইনুউদ্দিন জমাদার, ইত্তেফাক প্রতিনিধি মিজান নয়ন, চরফ্যাশন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নুরুল্লাহ ভূইয়া,ভোরের কাগজ সোহেব চৌধুরীসহ রেডিও মেঘনার শ্রোতা ক্লাবের সদস্যরা ও রেডিও মেঘনার এবং কোস্ট ফাউন্ডেশনের কর্মীগন।
উক্ত সভাটি উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ হয়ে শেষ করেন চরফ্যাশন থানার তদন্ত অফিসার খলিলুর রহমান। তিনি তার সমাপনী বক্তব্যতে বলেন, সাধারন মানুষের পাশে স্থানীয় পুলিশ প্রশাসন সব সময় পাশে থাকবেন।