উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে একটি
গুরুত্বপূর্ন দিন। এ দিবস দেশের রাজনৈতিক ইতিহাস, জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক চেতনার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। দিবসটি থেকে শিক্ষা নিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দেশপ্রেমের চর্চা জরুরি। নতুন প্রজন্মের কাছে দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন।