“নতুন বছর আসে নতুন গল্প নিয়ে, গল্পটা হোক সুখ, সম্প্রীতি আর সমৃদ্ধির” প্রতিপাদ্যে পহেলা বৈশাখ উপলক্ষে ১৪৩৩ বঙ্গাব্দ চরফ্যাসন কোস্ট ফাউন্ডেশন ও রেডিও মেঘনার শ্রোতাদের নিয়ে সাংস্কৃতিক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৩ এপ্রিল ২০২৬ সোমবার বিকাল ৩টায় কোস্ট ফাউন্ডেশন হল রুমে কোস্ট ফাউন্ডেশনের আঞ্চলিক টিম লিডার রাশিদা বেগমের সঞ্চালনায় ৫০ জন শ্রোতাদের উপস্থিতিতে সাংস্কৃতিক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনায় সেচ্ছাসেবক, যুব সমাজ, শিক্ষার্থী, সংস্কৃতি কর্মী, শিক্ষক, শ্রোতা ক্লাবের সদস্য, কোস্ট ফাউন্ডেশন ও রেডিও মেঘনার কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনার মাধ্যমে গ্রামীণ সংস্কৃতি, ঐতিহ্য আর বর্তমান প্রজন্মের ভাবনার এক সুন্দর মিলন ঘটে। অনুষ্ঠানে ছিল গান, কবিতা আবৃত্তি, লোকজ সংস্কৃতির পরিবেশনা এবং বৈশাখের তাৎপর্য নিয়ে মুক্ত আলোচনা।
অংশগ্রহণকারীরা রেডিও মেঘনার অনুষ্ঠান তৈরির ক্ষেত্রে বিভিন্ন ধরণের পরামর্শ দেন। অনুষ্ঠানে নারী ও শিশু, সাইবার ক্রাইম, স্থানীয় শিল্পীর অংশগ্রহণ, মাদকের ভয়াবহতা ইত্যাদি বিষয় অনুষ্ঠান নির্মাণ করার পরামর্শ দিয়ে থাকেন।