চরফ্যাশনের বেতুয়া ও নতুন স্লুইজ ঘাটে সারি সারি মাছ ধরার ট্রলার নিরাপদে নোঙর করা। কয়েক দিন আগেও যেসব ট্রলার গভীর সাগরে মাছ ধরছিল, সেগুলো এখন ঘাটে ফিরে এসেছে। বৈরী আবহাওয়া ও সতর্ক সংকেতের কারণে জেলেরা সমুদ্রে যাচ্ছেন না।
মারুফউল্লাহ মাঝির সাথে কথা বললে তিনি জানান, মাছ ধরার নৌকা/ ট্রলার ঘাটে বেঁধে রেখেছেন। আবহাওয়ার খবর শুনছেন। আজকে টানা এক সপ্তাহের মতো বাড়িতে আছেন। সতর্ক সংকেত দেওয়ার পর যখন দেখছেন নদীতে পানি বেশি এবং দমকা বাতাস ভয়ে চলে আসেন।
সমুদ্রে যেতে না পারায় আয় বন্ধ হয়ে গেছে মৎস্যজীবিদের। সংসার চালাতে কষ্ট হচ্ছে। আরও এক দুইদিন পর যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা।
আয়শা বাগ এলাকার মিনারা বেগম (৪০)। স্বামী নেই। মিনারা বেগম বলেন, ছেলের মাছ ধরার আয়ের ওপরই আমাদের সংসার চলে। টানা বৃষ্টি ও আবহাওয়া খারাপের কারণে ছেলে নদীতে যেতে পারছে না। আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। এখন খুব কষ্টে দিন কাটছে। আবহাওয়া ভালো হলে ছেলে আবার কাজে যেতে পারবে।
Recent Comments