উত্তর চর মাদ্রাজের ৩ নম্বর ওয়ার্ডের কৃষক মোঃ আমজাদ প্রায় ২০ বছর ধরে কৃষিকাজ করছেন। চলতি মৌসুমে তিনি ৪ কানি জমিতে আমন-৫২ ধান রোপণ করেছেন। তার মতে, কাদা-পানিতে দাঁড়িয়ে চারা রোপণের সময় কষ্টের পাশাপাশি কৃষকের মনে থাকে নতুন ফসল ঘরে তোলার সোনালি স্বপ্ন।
অন্যদিকে চর কলমির ৩ নম্বর ওয়ার্ডের কৃষক মোঃ নাঈম ধানের পাশাপাশি বিভিন্ন সবজি, ডাল ও তরমুজ চাষ করেন। তবে তিনি বলেন, বর্তমানে সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় কৃষকদের উৎপাদন খরচ বেড়েছে। অনেক সময় কঠোর পরিশ্রমের পরও ফসলের ন্যায্যমূল্য না পাওয়ায় কৃষকরা আর্থিক সংকটে পড়ছেন।
কৃষকদের দাবি, উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে তাদের পরিবার ও সন্তানদের ভবিষ্যৎ আরও সুন্দর হবে।
Recent Comments