‘আপনার কন্ঠই আমাদের শক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপকূলের কণ্ঠস্বর রেডিও মেঘনা ৯৯.০ এফএম এর উপদেষ্ঠা কমিটির দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৫ জুন ২০২৬) সকাল ১১:৩০ মিনিটে কোস্ট ফান্ডেশনের চরফ্যাসন সেন্টারে রেডিও মেঘনার কার্যক্রমের অগ্রগতি পার্যালোচনা ও উপদেষ্ঠা কমিটির দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় রেডিও মেঘনার উপদেষ্টা কমিটির সদস্য সচিব রাশিদা বেগমের সঞ্চালনায় রেডিও মেঘনার কার্যক্রমের উপরের কমিটির সবার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। এছাড়াও তিনি রেডিওর কার্যক্রমকে গতিশীল করার জন্য ও উপদেষ্টা কমিটির সদস্যরা নিয়মিত মনিটরিং করে ফিডব্যাক, মতামত ও পরামর্শ দিলে রেডিও মেঘনার উন্নতি ঘটবে বলে প্রত্যাশা রাখেন।
এসময় রেডিও মেঘনার কার্যক্রমের অগ্রগতি ও অর্জন নিয়ে উপস্থাপনা করেন, সহকারী স্টেশন ম্যানেজার মৌসুমী রানী।
উক্ত দ্বি-মাসিক সমন্বয় সভায় উপস্থিত ছিলেন, রেডিও মেঘনার উপদেষ্টা কমিটির সভাপতি চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা, রোমানা আফরোজ। এছাড়াও রেডিও মেঘনার উপদেষ্টা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, রেডিও মেঘনার কমীগণ।
উপদেষ্টা কমিটির সদস্য মো: মোতাহার হোসেন আলমগীর মালতিয়া বলেন, দীর্ঘ এই যাত্রায় প্রান্তিক জনগোষ্ঠীকে সচেতন করার জন্য রেডিও মেঘনাকে ধন্যবাদ জানান। দূর্যোগকালীন রেডিওই একমাত্র ভরসা। তাই রেডিও ফ্রিকোয়েন্সি বাড়ানোর জন্য রেডিও মেঘনার উপদেষ্টা কমিটির সভাপতি’র সহযোগিতা প্রত্যাশা করেন।
সভায় ডা: মো: মেরাজুল ইসলাম দিপু বলেন, সমাজে ইতিবাচক সংবাদ প্রচার করার প্রতি আহব্বান জানান। কারণ পজেটিভ সয়বাদে মানুষের মধ্যে সচেতনতা বাড়ে। এছাড়াও স্বাস্থ্য সচেতনতার বিষয় আরো বেশি প্রচারনা করলে ছরফ্যাসনে রোগের প্রাদুভাব কমে আসবে।
সভাপতির সমাপনি বক্তেব্যে রেডিও মেঘনার সভাপতি ও চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব, রুমানা আফরোজ বলেন, তৃনমূল পর্যায়ে রেডিওর প্রয়োজন আছে। রেডিও শুনতে অবসর সময় লাগে না। তাই এর জনপ্রিয়তা কখনই কমবে না। রেডিও মেঘনার সকল কার্যক্রমের প্রসংশা করে প্রান্তিক পর্যায়ের মানুষকে বিভিন্ন সভা সেমিনারে যুক্ত করার আহব্বান জানান তিনি।
এছাড়াও কোন দপ্তর কি সেবা দেওয়া হয় তা জনগন জানে না। জনগনকে সচেতন করার জন্য ও পিছিয়ে পড়া জনগন যাতে সুযোগ পায় সেবিষয়ে রেডিও মেঘনা সচেতনতামূলক তথ্য প্রচার করবে। এবং জমি নামজারি সংক্রান্ত তথ্য প্রচার করার কথাও বলেন। রেডিও মেঘনার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।