টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে চরফ্যাশনের কৃষকের স্বপ্ন ভেসে গেছে পানিতে। নিচু জমির বেশিরভাগ আমন ধানের বীজতলা পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। তবে হাল ছাড়েননি কৃষক। বৃষ্টি থামতেই আবার নতুন করে বীজতলা তৈরিতে নেমেছেন তারা।
হাজারীগঞ্জ চরফকিরা ৬নং ওয়ার্ড এলাকা ঘুরে দেখা গেছে, আবহাওয়া ভালো হওয়ার সাথে সাথেই নতুন করে জমি বাছাই করে বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন এমনটা জানান, কৃষক মো: সিরাজ পাটওয়ারি।
কৃষক মো: রফিক ও মো: হারুন জানান, আষাঢ়ের ১৫ তারিখ পর্যন্ত টানা বৃষ্টির কারণে শ্রাবণের ৫ তারিখে বীজতলা তৈরীর জন্য জমি প্রস্তুত করছি। এখন লেট হওয়ার কারণে আমাদের অন্যান্য ফসল আসতেও দেরি হবে যে কারণে ফসল উৎপাদনও কম হতে পারে।
এদিকে চরফ্যাশন উপজেলার কৃষি কর্মকর্তা নাজমুল হুদা বলেন, এ বছর প্রায় ৮শত হেক্টর আমনের বীজতলা ছিলো। এর মধ্যে একশত সত্তর হেক্টর আমনের বীজতলা ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রাথমিক ধারণা থেকে বলা যাচ্ছে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ১২শত ১০ হেক্টর জমি আক্রান্ত হয়েছে। কৃষি দপ্তর থেকে সার্বক্ষনিক যোগাযোগ অব্যাহত রয়েছে যাতে কৃষকরা দ্রুত পানি নামার ব্যবস্থা করে এবং যারা যাদের বীজতলা নষ্ট হয়েছে তারা যেন খুব দ্রুত বীজতলা তৈরিতে কাজ শুরু করে।
Recent Comments