ভোলার মনপুরা উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধের বাইরে গুচ্ছগ্রামের পানিবন্দী মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের মানুষের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন।
আজ সকাল ১১টার দিকে গুচ্ছগ্রামের ৬৫টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ হিসেবে দেওয়া হয় পরিবারের দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন খাদ্য ও রান্নার উপকরণ।
এ সময় কোস্ট ফাউন্ডেশনের আরপিসি মো. হুমায়ুন কবির, মো. নুরুল ইসলাম, খোকন চন্দ্রশীল, মো. মনিরুজ্জামান এবং মো. ফয়জুল্লাহ উপস্থিতিতে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১ নম্বর মনপুরা ইউনিয়নের প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল নোমান এবং মনপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য মো. আব্দুল জলিল।
ত্রাণসামগ্রী পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। তারা বলেন, ঘরে পানি ওঠায় পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করলেও এ সহায়তা তাদের চলমান কষ্ট কিছুটা হলেও লাঘব করবে।
Recent Comments