প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি ও ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা, আগাম প্রস্তুতি এবং সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন, খরা, ভূমিকম্প ও অগ্নিকা-ের মতো দুর্যোগ মোকাবিলায় কার্যকর পরিকল্পনা ও সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরতে চরফ্যাশন উপজেলা দক্ষিণ আইচায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় চরফ্যাশন উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন ও রেডিও মেঘনা, আভাস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। চরমানিকা নতুন বাজারে বিভিন্ন সড়ক অবতীর্ণ করে উওর চমানিকা মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’। দিবসটি উপলক্ষে দুর্যোগের ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগের আগেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
উওর চর মানিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিনের এর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন আভাসের প্রকল্প ব্যবস্থাপক রবিউল আমিন।
চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার মো. এমাদুল হোসেন প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে। তাপমাত্রা বৃদ্ধিও জন্য আমরাই দায়ী। আমরা গাছ লাগানোর মাধ্যমে সহজেই তাপমাত্র কমাতে পারি। প্রত্যেক ব্যক্তিকে অন্তত সারা বছরে পাঁটা গাছ লাগানোর জন্য উৎসাহিত করেন।
চরফ্যাশন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জি, এম. ওয়ালিউল ইসলাম বিশেষ অতিথ হিসেবে বক্তব্যে বলেন, অক্টবর ও নভেম্বর মাস দূযোর্গের মাস। তাই এখন থেকেই দূযোর্গের প্রস্তুতি শুরু করতে হবে। বেশি বেশি গাছ লাগাছে হবে, প্লাস্টিক ও পলিথিন ব্যবহার কমিয়ে আনতে হবে। ঘরে ঔষধ খাবার, নিরাপদ পানি রাখতে হবে।
Recent Comments