চরফ্যাশনে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ, বৃক্ষরোপণ, মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমসহ বিভিন্ন সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
‎আজ বুধবার (৪ নভেম্বর) উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচির মধ্যে চরফ্যাশন উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পাশাপাশি চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
‎এছাড়াও ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম, প্লাস্টিকদ্রব্যের ব্যবহার বর্জনে সচেতনতামূলক প্রচারণা এবং গুরুত্বপূর্ণ স্থানীয় স্থাপনা চরফ্যাশন শিশু ও বিনোদন পার্ক ও ফ্যাশন স্কয়ারে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
‎উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা টি এস এম ফিদা হাসানের নেতৃত্বে এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোস্ট ফাউন্ডেশন ভোলা জেলার আঞ্চলিক টিম লিডার রাশিদা বেগম প্রমুখ।
‎ক্যাম্পেইনের অংশ হিসেবে চরফ্যাশন শিশু ও বিনোদন পার্ক এবং ফ্যাশন স্কয়ারের বিভিন্ন দোকানির সঙ্গে কথা বলে প্লাস্টিকের যত্রতত্র ব্যবহার কমানো, পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলা এবং নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।