গতকাল ১০ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। চরফ্যাশন উপজেলার দুলার হাট মাধ্যমিক বিদ্যালয় বিজ্ঞান বিভাগের ছাত্র রাসেলের এলাকায় আনন্দের পরিবর্তে বইছে শোকের বাতাস। জিপিএ- ৩ পেয়ে রাসেল পাস করেও আনন্দ নেই তার পরিবারে। গত পাঁচ দিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে না ফেরার দেশে চলে গেছেন এই মেধাবী শিক্ষার্থী রাসেল। রাসেলের মৃত্যুতে শুধু বিদ্যালয়ে নয়, শোকের এ ছায়া নেমে এসেছে নুরাবাদ ২নং ওয়ার্ড রাসেলের পুরো এলাকা জুরে। প্রতিবেশি অনেকেই বলছেন এই সাফল্য আমাদের সকলের কাম্য ছিলো কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস ফল প্রকাশ হয়েছে ভালো ফলাফল করেছে কিন্তু রাসেল আর পৃথিবীতে বেঁচে নেই।
রাসেলের বাবা মো: আবু কালাম ব্যাপারি বলেন, ছেলেকে নিয়ে তার অনেক স্বপ্ন ছিলো। গত বৃ:স্পতিবার ঘর নির্মানের কাজে সহযোগীতা করছিলেন রাসেল মিস্ত্রিদের সাথে। বৃষ্টির মধ্যে সারাদিন কাজ করে ভেজা শরীরে বিদ্যুৎতের লাইন অন করতে গিয়ে রাসেল সেখানেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান। বাবা মায়ের একমাত্র ছেলে রাসেল অনেক স্বপ্ন ছিলো ছেলে সেনাবাহিনি চাকরি করবে তার জন্য সে সকল ধরণের প্রস্তুতি নিয়েছেন। আজ ছেলের রেজাল্ট আসছে কিন্তু সে আজ বেঁচে থাকলে সে খুব আনন্দিত হতো।
রাসেলের সহপাঠি মো: জাহিদুল ইসলাম বলেন, আমি ও রাসেল দুজনই দুলার হাট মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছি। আজ দুজনের রেজাল্ট ভালো হয়েছে আমার ভাই রাসেল রেজাল্ট দেখে যেতে পারলো না। আজ রাসেল বেঁচে থাকলে দুজন মিলে সবাইকে মিষ্টি মুখ করাতাম। কত আনন্দ হতো। রাসেল চলে যওয়ার আমার রেজাল্ট ভালো হলেও মন ভালো নেই।
এদিকে দুলার হাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হোসেন বিপ্লব স্যার বলেন, রাসেল খুবই মেধাবি ছাত্র ছিলো। ওর সাফল্য আমাদের গর্ব। রাসেলের শুন্যতা আমাদের প্রতিটি বেঞ্চে বিদ্যালয়ের প্রতিটি কোনায় অনুভব করছি আমরা। আজ সবচেয়ে বেশি কষ্টদায়ক বিষয়টি আমাদের শিক্ষার্থী রাসেল সে আজ জিপিএ-৩ পেয়ে পাশ করেছে কিন্তু সে আজ আমাদের মাঝে নেই। সে এখন শুধু আমাদের স্মৃতি।
Recent Comments