ভোলার চরফ্যাশনে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে চরফ্যাশন বজ্র গোপাল টাউন হলে চরফ্যাশন উপজেলা সমিতি, ঢাকা-এর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরফ্যাশন উপজেলা সমিতি, ঢাকার সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ইঞ্জিনিয়ার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন।
অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত ৬৩ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ, কলম ও ব্যাগ তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ভালো ফলাফলের স্বীকৃতি দেওয়া এবং তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল করতে উৎসাহিত করার লক্ষ্যেই এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
Recent Comments