রেডিও মেঘনার নিয়মিত অনুষ্ঠান ‘আমরা কিশোর কিশোরী’। যে অনুষ্ঠানে বয়ঃসন্ধিকালীন যত্ন, সমস্যা ও তার সমাধানের বিষয়ে জানানো হয়। এই অনুষ্ঠান শুনে রেডিও মেঘনার শিউলি ক্লাবের (হাজারীগঞ্জ ৯নং ওয়ার্ড) সদস্যরা শীতকালে পিরিয়ড চলা কালীন সাধারণ সমস্যা ও করণীয় সম্পর্কে জানতে চেয়েছেন।
উক্ত বিষয়ে রেডিও মেঘনার শ্রোতাদের সঠিক তথ্য জানাতে অনুষ্ঠানের পরবর্তী পর্বে আমরা কথা বলি এফসিপিএস ট্রেইনি গাইনী এন্ড অবস: ডাক্তার লামিয়া রশীদ এর সাথে। তিনি বলেন, ঠান্ডা আবহাওয়ায় শরীরের রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায়, যা জরায়ুর রক্ত সঞ্চালন কমিয়ে দেয়। এর ফলে জরায়ুর সংকোচন বেশি হয় এবং অসহ্য ব্যথা ও পেশিতে টান অনুভূত হতে পারে অনেকের ক্ষেত্রে। শীতকালে দিন ছোট এবং কম সূর্যালোকের কারণে হরমোনের ভারসাম্য পরিবর্তিত হতে পারে, যার ফলে পিরিয়ড দেরি হওয়া বা অনিয়মিত হওয়ার আশঙ্কা থাকে। অনেকের শীতকালে পিরিয়ডে বেশি রক্তপাত হতে পারে এছাড়াও মেজাজ খিটখিটে সহ উদ্বেগ বা বিষন্নতা বাড়িয়ে তোলে। ঠান্ডার কারণে শরীরচর্চা কমে যাওয়া এবং জীবনযাত্রায় পরিবর্তনের ফলে পেট ফাঁপা শারীরিক অস্বস্তি বেড়ে যায়। এছাড়াও শীতকালীন ঠান্ডার প্রকোপে পিরিয়ডের সময় সাধারণের চেয়ে বেশি ক্লান্তিবোধ হতে পারে।
এক্ষেত্রে পর্যাপ্ত গরম পানি পান করাসহ শরীর গরম রাখা, হালকা ব্যায়াম বা যোগব্যায়াম করা এবং ভিটামিন ডি যুক্ত খাবার খাওয়া বা রোদ পোহানো এই সময়ে স্বস্তি দিতে পারে।
রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান “স্বপ্নের ঠিকানা”। অনুষ্ঠানটি শুনুন ৯৯.০ এফএম এ সপ্তাহের প্রতি সোমবার সকাল ০৮:২৫ মিনিটে।
Recent Comments