রেডিও মেঘনা নিউজ আপডেট

টানা বৃষ্টির পর নতুন বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষক

টানা বৃষ্টির পর নতুন বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষক

টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে চরফ্যাশনের কৃষকের স্বপ্ন ভেসে গেছে পানিতে। নিচু জমির বেশিরভাগ আমন ধানের বীজতলা পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। তবে হাল ছাড়েননি কৃষক। বৃষ্টি থামতেই আবার নতুন করে বীজতলা তৈরিতে নেমেছেন তারা। হাজারীগঞ্জ চরফকিরা ৬নং ওয়ার্ড এলাকা ঘুরে দেখা গেছে,...

মনপুরায় ক্ষতিগ্রস্ত ৬৫টি পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ

মনপুরায় ক্ষতিগ্রস্ত ৬৫টি পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ

ভোলার মনপুরা উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধের বাইরে গুচ্ছগ্রামের পানিবন্দী মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের মানুষের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন। আজ সকাল ১১টার দিকে গুচ্ছগ্রামের ৬৫টি...

পারুল বেগমের ১০ বছর ধরে বাঁশের তৈরি আসবাপত্র হয়ে উঠেছে সংসার চালানোর একমাত্র মাধ্যম

পারুল বেগমের ১০ বছর ধরে বাঁশের তৈরি আসবাপত্র হয়ে উঠেছে সংসার চালানোর একমাত্র মাধ্যম

স্বামীর কৃষি কাজরে আয় দিয়ে আট জনের সংসার ভালোই চলতো। হঠাৎ একদিন স্ট্রোক করে মারা গেলেন পারুল বেগমের স্বামী। তারপর থেকে আজ প্রায় ১০ বছর বাঁশের তৈরি আসবাপত্র হয়ে উঠেছে সংসার চালানোর একমাত্র মাধ্যম। ছোট বেলায় শেখা কাজটি চার মেয়ে ও দুই ছেলের পড়া ও মুখে খাবার জোগানের মূখ্য...

চরফ্যাশনে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

চরফ্যাশনে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

চরফ্যাশনে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, আশ্রয়কেন্দ্রের সার্বিক প্রস্তুতি, উদ্ধার কার্যক্রম, ত্রাণ ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট...

বৈরী আবহাওয়া ও সতর্ক সংকেতের কারণে সমুদ্রে যাচ্ছেন না চরফ্যাশনের জেলেরা

বৈরী আবহাওয়া ও সতর্ক সংকেতের কারণে সমুদ্রে যাচ্ছেন না চরফ্যাশনের জেলেরা

চরফ্যাশনের বেতুয়া ও নতুন স্লুইজ ঘাটে সারি সারি মাছ ধরার ট্রলার নিরাপদে নোঙর করা। কয়েক দিন আগেও যেসব ট্রলার গভীর সাগরে মাছ ধরছিল, সেগুলো এখন ঘাটে ফিরে এসেছে। বৈরী আবহাওয়া ও সতর্ক সংকেতের কারণে জেলেরা সমুদ্রে যাচ্ছেন না। মারুফউল্লাহ মাঝির সাথে কথা বললে তিনি জানান, মাছ...

কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে ডিজিটাল প্রযুক্তির নেতিবাচক প্রভাব ও ডিজিটাল আসক্তি থেকে মুক্তি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে ডিজিটাল প্রযুক্তির নেতিবাচক প্রভাব ও ডিজিটাল আসক্তি থেকে মুক্তি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে ডিজিটাল প্রযুক্তির নেতিবাচক প্রভাব এবং ডিজিটাল আসক্তি থেকে মুক্তি বিষয়ক একদিনের বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই ২০২৬) সকাল ৯টায় কোস্ট ফাউন্ডেশনের চরফ্যাসন সেন্টারের হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় অংশগ্রহণ...

৬৪ জেলা ও নির্বাচিত ৭৪টি উপজেলার ন্যায় চরফ্যাশনেও ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর ভার্চুয়ালি উদ্বোধন

৬৪ জেলা ও নির্বাচিত ৭৪টি উপজেলার ন্যায় চরফ্যাশনেও ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর ভার্চুয়ালি উদ্বোধন

আজ ২ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) সারা দেশের ন্যায় ভোলার চরফ্যাশন উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর বছরব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদের...

চরফ্যাশনে প্রথমবার বাণিজ্যিকভাবে ফিলিপাইন ব্ল্যাক আখের চাষ

চরফ্যাশনে প্রথমবার বাণিজ্যিকভাবে ফিলিপাইন ব্ল্যাক আখের চাষ

ভোলার চরফ্যাশন উপজেলায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ফিলিপাইন ব্ল্যাক জাতের আখ চাষ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে একটি প্রদর্শনী প্লটে চাষ করেন প্রবাস ফেরত জুয়েল। মো: জুয়েল (৪০) বলেন, দীর্ঘদিন ওমানের প্রবাসি ছিলেন। দেশে ফিরে নিজের কর্মসংস্থান...

চরফ্যাশনে কৃষি প্রণোদনা ও জাতীয় ফল মেলা ২০২৬

চরফ্যাশনে কৃষি প্রণোদনা ও জাতীয় ফল মেলা ২০২৬

২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় ভোলার চরফ্যাশনে ১৮ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, হাইব্রিড মরিচের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। জলবায়ু পরিবর্তনের...

চরফ্যাশনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালিত

চরফ্যাশনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালিত

চরফ্যাশন উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ জুন ২০২৬ (রবিবার) সকাল ৮টায় চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিকতা করা হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই...

Share This